রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সরিষাবাড়ীতে বেষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্স পিএলসির স্বাস্থ্য বীমা দাবির চেক প্রদান ও গ্রাহক সমাবেশ প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক পানিতে ডুবে বকশীগঞ্জেশিক্ষার্থীর মৃত্যু! নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু টেকনাফে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর Milad and Prayer Gathering Held for the Forgiveness of the Late Faruk Ahmed বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন

বাংলাদেশ মানবাধিকার কমিশন কতৃক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

এমডি বাবুল বিশেষ প্রতিনিধি / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

এমডি বাবুল বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখা কতৃক লোহাগাড়া প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১১ টায় লোহাগাড়া উপজেলা মডেল মসজিদের হল রুমে শুরু হয়।

লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিভি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ, জামায়াত ইসলামি লোহাগাড়া উপজেলার সেক্রেটারি মাওলানা আ ন ম নোমান, কৃষি অফিসার কাজী মোহাম্মদ শফিউল ইসলাম , প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ, শিবলী ভুষণ দাশ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুল আবসার চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সেক্রেটারি মাওলানা এমডি জুনায়েদ চৌধুরী, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রবিউল আলম খান, লোহাগাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, চৌধুরী মোহাম্মদ সালেহ, শাহা আলম ও কুতুব উদ্দিন।

বাংলাদেশ মানবাধিকার কমিশন এর লোহাগাড়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ ফারুকের সঞ্চলনায় ও মাওলানা মুছা তোরাইন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাওশাদ আলী, ইন্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন, এডভোকেট জমির উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) লোহাগাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ জহির উদ্দিন, বড়হাতিয়া ইউপি সদস্য মোহাম্মদ আজিজ, পদুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হক, মাষ্টার মোহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়া রিপোর্টার ইউনিটি’র সভাপতি হোসাইন মেহেদী, কমিশনের সহ সভাপতি মোহাম্মদ নুরুচ্ছাফা, সংগঠক আব্দুল মন্নান ,আরিয়ান হাসান ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আব্বাস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে অসংখ্য মানবাধিকার নেতৃবৃন্দ, কর্মী, সাংবাদিক, সুশীল সমাজ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মানবাধিকার রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর