সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

শেরপুরের নালিতাবাড়ীতে রোটারির প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

রোটারি ক্লাব অব ইকো ঢাকা এর উদ্যোগে শেরপুরের নালিতাবাড়ীতে প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর বুধবার উপজেলার পৌর শহরের গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন করে বাংলাদেশের ৫০টি রোটারি ক্লাব।

প্রকৃতিযাত্রার অংশ হিসেবে র‍্যালি, ও বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা প্রতিযোগিতা কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচিতে প্রকৃতিযাত্রার প্রকল্প প্রধান সাইফুল ইসলাম শামীম, রোটারি ক্লাব অব ঢাকা পূর্বাশা এর প্রেসিডেন্ট আহ্বাবুল হাসান নুপু, ক্লাবের সদস্য এম এ রায়হান, মাজহারুল হক, রোটারি ক্লাব অব গাজীপুর এর প্রেসিডেন্ট জাহাঙ্গীর কবির, রিপসা টিমের কো কো-অর্ডিনেটর ও পাস্ট প্রেসিডেন্ট সৈয়দা লুবানা নাজ আলম, গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম, সাংবাদিক সাইফুল ইসলাম, আমানুল্লাহ আসিফসহ গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রোটারি পরিবেশ সচেতনতায় সারাদেশে প্রকৃতিযাত্রার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ১৮ তম জেলা হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতে এই আয়োজন করা হয়।

এছাড়া প্রকৃতিযাত্রার অংশ হিসেবে একই দিন বিকেলে নাকুগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিষমুক্ত প্রাকৃতিক চাষাবাদে আগ্রহী করতে কৃষকদের নিয়ে কৃষক সভার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর