রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

বগুড়ায় মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এএসপির সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের মতবিনিময়

রিপোর্টারের নাম / ২৫৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- বগুড়ায় চলমান মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার বগুড়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম এর সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির প্রতিনিধি দলের নেতৃবৃন্দ।

আলোচনায় বগুড়ার বর্তমান আইন-শৃঙ্খলার চিত্র, মাদক নির্মূল এবং একটি নিরাপদ ও সুন্দর শহর গড়ে তোলার করণীয় বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম বগুড়াকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার দৃঢ় প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এ কাজে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে এবং পাশাপাশি সাধারণ জনগণ ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা অপরিহার্য।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল আশ্বস্ত করেন যে মানবাধিকার কর্মীরা সবসময় পুলিশের সঙ্গে থেকে সমাজের উন্নয়ন ও অপরাধ দমনে সহযোগিতা করে যাবে। সভাপতি আরমান হোসেন ডলার বলেন, মানবাধিকার রক্ষার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় পুলিশের সকল ভালো উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু রায়হান, সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আইয়ুব আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. এ এস এম রায়হান, যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ আতিক হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলু সাকিদার, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হাফসা পারভীন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সানিয়া আক্তার এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোছাঃ নাজমা আক্তার নার্গিস প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর