বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

ঝিনাইগাতীর বন্যাকবলিত এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ আর্থিক সহায়তা প্রদান! 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে মহারশি নদীর পানির তোড়ে ভেসে গিয়ে প্রাণ হারানো কিশোর ইসমাইলের পরিবারের পাশে দাঁড়ালেন শেরপুর -৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ। 

শনিবার  (২০ সেপ্টেম্বর) বিকেলে এডভোকেট এরশাদ আলম জর্জ  স্বশরীরে নিহত ইসমাইলের বাড়ি গিয়ে খুজ খবর নেন তার করব জিয়ারত করেন  এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এসময় তিনি নিজস্ব অর্থায়নে সাহায্য ও সহযোগিতা করেছেন। মৃত. ইসমাইলের বাবা ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহ’র হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। 

 

এডভোকেট এরশাদ আলম জর্জ  বলেন, “ইসমাইলের অকাল মৃত্যু আমাদের সবার জন্যই অত্যন্ত বেদনাদায়ক। একজন বাবা তার ছেলেকে হারিয়েছে! এর চেয়ে কষ্টের আর কি হতে পারে,   আমার পক্ষ থেকে এই পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতে ও যে কোনো প্রয়োজনে অসহায় পরিবারের  পাশে থাকার চেষ্টা করব।”

উল্লেখ্য যে, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের ইসমাইল (১৬) বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাহাড়ী ঢলে মহারশি নদীর পানির তোরে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে শুক্রবার সকালে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ তিনি বন্যা কবলিত এলাকা ঘুরে ঘুরে দেখেন ও অসহায় লোক জনকে অর্থ সহায়তা করেন। এসময় তার সাথে দলের নেতা কর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।

এডভোকেট এরশাদ আলম জর্জ  প্রতিনিধি কে বলেন, তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে প্রতিদিন পর্যায়ক্রমে বন্যাকবলিত সকল এলাকা পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা ছাড়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সমবেত লোকজনকে অবহিত করেন এবং করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর