মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম

লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান

তাড়াশ টাইমস / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

শহিদুল ইসলাম, প্রতিবেদক।

রাউজানের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি, জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সংক্ষিপ্ত সফরে লন্ডন আগমনে যুক্তরাজ্যস্থ নেতা/কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান।

পরে লন্ডনে অবস্থানরত চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ব‍্যক্তি, গনমাধ্যম কর্মী, রাউজান, ফটিকছড়ির বিভিন্ন পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। ২২ সেপ্টেম্বর ২০২৫, রবিবার রাতে লন্ডনের অভিজাত রেস্টুরেন্টে JRC Buffet মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এসময় তিনি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, লন্ডন প্রবাসী রাউজানের কৃতি সন্তান মোঃ মোর্শেদ আলম। পরিচালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, টিভি২৪ বাংলা চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান।

 

এতে আরো বক্তব্য রাখেন, ION টিভির ভাইস চেয়ারম্যান সুজন বডুয়া, সাবেক ছাত্রনেতা সলিসিটর মোঃ ইকবাল বাহার, টিভি প্রেজেন্টার মোঃ জাহেদুল আলম মাসুদ, বিশিষ্ট লেখক কলামিস্ট লন্ডন কলম একাডেমির চেয়ারম্যান মো নজরুল হাবিবী, ব‍্যারিস্টার তাসবীর, মোঃ মাহবুবুল আলম, মোঃ ইকরামুল হক, মোঃসাইদ, মোহাম্মদ হোসেন (এমরান), নাজিম উদ্দীন, সাগর নুর, সাইফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বৈরাচার হাসিনা সরকার মা-বোনদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দিনের ভোট রাতে করেছে। সেই অধিকার ফিরে আনতে প্রবাসীদের জ৫;কাজ করতে হবে। আগামী নির্বাচনে সবাই নিজ নিজ এলাকায় প্রত্যেককের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর