বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

টাঙ্গাইলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সভাপতি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক ও মানবতার ফেরিওয়ালা সোহেল সরকার

রিপোর্টারের নাম / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ-জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার টাঙ্গাইল জেলার সভাপতি/চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক ও মানবতার ফেরিওয়ালা জনাব আরিফুজ্জামান সোহেল সরকার। একইসঙ্গে তিনি সংস্থাটির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন।

তার এ নির্বাচনকে শুধু একটি দায়িত্ব নয়, বরং মানবাধিকার ও জনসেবায় দীর্ঘদিনের অবদান ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ খবর টাঙ্গাইল জেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও গৌরবের সঞ্চার করেছে।

জনাব আরিফুজ্জামান সোহেল সরকার একজন সুপরিচিত প্রবীণ সাংবাদিক। তিনি একাধিকবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান এবং বাংলাদেশ গ্রামীণ উন্নয়ন বোর্ডের (BRDB) তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম আ. মান্নান (ভোলা চেয়ারম্যান)-এর সুযোগ্য পুত্র। পারিবারিক ঐতিহ্য, সততা, দায়িত্বশীলতা ও মানবসেবার চেতনা ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবামূলক কাজে নিজেকে নিবেদিত রেখেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর স্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক অসঙ্গতি দূরীকরণ এবং বঞ্চিত মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। সমাজসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে তার অগ্রণী ভূমিকা সর্বমহলে প্রশংসিত।

সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি জানিয়েছেন, মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করাই হবে তার অঙ্গীকার।

শুধু সংগঠনের দায়িত্ব নয়, ব্যক্তিগত জীবনেও সোহেল সরকার একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত। এলাকার গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য তিনি নিয়মিতভাবে সহযোগিতা করে থাকেন। শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা ব্যয়ভার বহন কিংবা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড— সর্বত্রই তার অবদান প্রশংসিত হয়েছে।

তার মানবাধিকার সংস্থার সভাপতি নির্বাচিত হওয়ার সংবাদে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সকলের প্রত্যাশা— তিনি তার সততা, কর্মদক্ষতা ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে মানবাধিকার সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবেন।

মানুষের প্রতি দায়বদ্ধতা ও মানবসেবার চেতনাকে লালন করে তিনি ভবিষ্যতেও মানবাধিকার রক্ষা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন— এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর