মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত

তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ

বরগুনার তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ সোহাগ ভূঁইয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী।শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার করাইবাড়িয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।আটককৃত সোহাগ ভূঁইয়া উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আফাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

নৌবাহিনীর সূত্রে জানা যায়, লেফটেন্যান্ট আসিফ আরাফাতের নেতৃত্বে করাইবাড়িয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোহাগ ভূঁইয়াকে আটক করে তার মোটরসাইকেল ও হেলমেট তল্লাশি করে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে আটক সোহাগ ভূঁইয়াকে ইয়াবাসহ তালতলী থানায় হস্তান্তর করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, “আটককৃত সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর