মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

শেরপুরে আগুনে পুড়ল ৫ টি দোকান

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে শেরপুরের নালিতাবাড়ীতে ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা জানান ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । ৮ অক্টোবর ভোররাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী মিশন রোডের বটতলা মোড়ের দোকানগুলোতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোররাত ৫টার দিকে উপজেলার বারোমারী বটতলা মিশন মোড়ের গারো আদিবাসী নারী মিতালী ঘাগ্রার সিলসি বস্ত্রালয় থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পরে তার পাশ্ববর্তী খোরশেদ আলমের ভাই ভাই নামে খাবারের হোটেল, আলহাজ্ব জমশেদ আলীর আল্লাহ সাফি নামে ওষুধের ফার্মেসী, আদিবাসী নারী প্রজাপতি সাংমার কাপড়ের দোকান ও বন্দনা চাম্বুগং এর বন্ধ মনোহারী দোকানে ছড়িয়ে পড়ে। মুহুর্তেই ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে দেরী হওয়ায় আশপাশের লোকজন ও বারোমারী বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা মিলে নিজস্ব উদ্যোগে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। হঠাৎ এই ভয়াবহ অগ্নিকান্ডে দোকানের সব মালামাল পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় এতে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী এই ভয়াবহ অগ্নিকান্ডে তাদের ৫টি দোকানের প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এজন্য তারা সরকারী ও বেসরকারীভাবে সহায়তা প্রাপ্তীর দাবী জানান।

নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ও টিম লিডার জাকারিয়া ইসলাম বলেন, একটি কাপড়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবেদন প্রাপ্তি সাপেক্ষে তাদেরকে সরকারীভাবে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর