শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল

বাকেরগঞ্জে মৎস্য অভিযানের ট্রলারে হামলা ১১জন আটক

রিপোর্টারের নাম / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

মোঃ বশির আহাম্মেদ বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জে মৎস্য অভিযানের ট্রলারে জেলেদের হামলায় ১১জনকে আটক করা হয়েছে। আটককৃত ৭জনকে ১ মাসের কারাদণ্ড ও অপ্রাপ্তবয়স্ক ৪ জনকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তন্ময় হালদার। মোবাইল কোর্ট মামলা নাম্বার ৪৫/২০২৫। সুত্র জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের বিশারিকাঠী এলাকায় বৃহস্পতিবার মৎস্য অভিযান চলাকালে একটি ট্রলারে অভিযানরত মৎস্য কর্মকর্তাদের ওপর স্থানীয় কয়েকজন জেলে হামলা করে। হামলার পর পুলিশ এবং মৎস্য কর্মকর্তারা যৌথভাবে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে। আটককৃতরা আন্দারমানিক ও চন্দ্রমোহন এলাকার বাসিন্দা। আটককৃতরা হলেন সগির হাওলাদার (১৬), মিজান হাওলাদার (২৫), শুভ মাঝি (২৩), মিঠুন মাঝি (২০), সুমন মাঝি (১৯), সাদিম হাওলাদার (২০), শরাফাত হোসেন (৩০), মামুন হাওলাদার (৪০), নাজমুল মিস্ত্রি (২০), রুবেল ডাকুয়া (৩৫) ও রাসেল মল্লিক (২৮)। স্থানীয়রা এ ধরনের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর