মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

বাকেরগঞ্জে তেতুলিয়া নদীতে জেলেদের হামলায়,আত্মরক্ষার্থে পুলিশের গুলি

রিপোর্টারের নাম / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মোঃ বশির আহাম্মেদ বরিশাল (বাকেরগঞ্জ) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইলিশ শিকারের মহোৎসব। উপজেলা প্রশাসন ৪ অক্টোবর থেকে ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা ঘোষনা করে নদীতে পাহারা বসালেও ইলিশ নিধন রোধ করতে পারছে না। বরং প্রতিনিয়তই জেলেদের হামলার শিকার হতে হচ্ছে। এতে পুলিশসহ মৎস্য অফিসের কর্মকর্তারা গুরুতর আহত হওয়ার খবরও রয়েছে। ইলিশ নিধনবিরোধী অভিযান চালাতে গিয়ে বারবার অস্ত্রধারী জেলেদের হামলা প্রশাসনের এক ধরনের অসহায়ত্বের কথা জানান দিচ্ছে, যা নিয়ে উপজেলা মৎস্য অধিদপ্তর নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছে।গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান ইলিশ নিধনবিরোধী প্রশাসনের আভিযানিক টিমের ওপর বিভিন্ন স্থানে কয়েক দফা হামলা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বেলা ১ টায় তেতুলিয়া নদীর অভয়াশ্রম হিসেবে পরিচিত বিশারীকাঠি নামক স্থানে আভিযানিক টিমের ওপর স্থানীয় সঙ্গবদ্ধ জেলেরা হামলা চালায়। হামলায় উপজেলা মৎস্য অফিসের ডাটা এনুমারেটর মোঃ সাদ্দাম হোসেন, মোঃ জসিম উদ্দিন ও বোটের মাঝি, পুলিশের এএসআই হুমায়ুন ও কনস্টেবল প্রান্তসহ ৫ জন আহত হয়েছে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে জেলেদের উপর ৬ রাউন্ড গুলি ছুড়লে জেলেরা নদীতে ঝাঁপিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দাঁড়িয়াল ইউনিয়নের বিশারীকাঠীর তেতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ইলিশ নিধনবিরোধী অভিযানে অংশ নেয়। তাদের কাছে খবর ছিল তেতুলিয়া নদীর অভয়াশ্রমের আশপাশে অন্তত অর্ধশত জেলে নৌকা নিয়ে ইলিশ নিধন করছেন। আভিযানিক টিম অগ্রসর হলে জেলেরা ইট-পাথর ছুঁড়তে থাকে। একপর্যায়ে প্রশাসনের নৌযানটি জেলে ট্রলারের কাছাকাছি গেলে মৎস্যজীবীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ সময় মৎস্য অফিসের দুই কর্মচারী ও পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়।
এর আগে গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) মা ইলিশ রক্ষা অভিযানের সময় মৎস্য বিভাগের ট্রলারে হামলা চালায় জেলেরা। ওই হামলার ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৭ জনকে এক মাসের কারাদণ্ড এবং ৪ জন অপ্রাপ্তবয়স্ককে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন। হামলার কথা স্বীকার করে পুলিশের এএসআই হুমায়ুন জানায়, প্রশাসনের নিয়মিত ইলিশ নিধন অভিযানে নদীতে নেমে জেলেদের কাছে এক ধরনের অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে। সারিবদ্ধভাবে জেলেরা জাল ফেলে ইলিশ শিকার করছে। তাদের রুখতে গেলে হামলার শিকার হতে হচ্ছে। এ সময় নিজেদের কাছে থাকা অস্ত্র আত্মরক্ষার্থে ব্যবহার করেছেন।
অভিযানে জেলেদের হামলার ভিডিও-চিত্রে দেখা যায়, তেতুলিয়া নদীতে দিনেরবেলা শত শত ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা ইলিশ শিকার করছেন। দুর্বল গতির একটি স্প্রীড বোট নিয়ে সেখানে হানা দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। কিন্তু নাগালে যাওয়ার আগেই জেলে দ্রুতগতির ইঞ্জিনচালিত নৌকাগুলো স্থান ত্যাগ করে, যা নির্বাক হয়ে দেখেছেন কর্মকর্তারা। নদীতে প্রশাসনের এই অসহায়ত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম জানায়, গত ৪ অক্টোবর থেকে রোববার পর্যন্ত দপ্তরটি ৪৮ টি অভিযানে অংশ নিয়েছে। পুলিশ, কোস্ট গার্ড, আনসার এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট গঠন করে অভিযান চালানো হয়। এখন পর্যন্ত ৪৮টি অভিযানে ৪৮ টি মামলায় ১৬ জন জেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযান চালাতে গিয়ে এখন পর্যন্ত বিভিন্ন স্থানে হামলার শিকার হতে হয়েছে। তবে সোমবার দুপুরে বড় হামলা হয়েছে। এতে পুলিশসহ ৫জন আহত হয়েছে। পুলিশ নিজের আত্মরক্ষার্থে গুলি বর্ষণ করেছে। না হয় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর