সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

নবনির্বাচিত ড্যাব কেন্দ্রীয় উপদেষ্টা ও সহ-সম্পাদকের সঙ্গে বগুড়া এম-ট্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টারের নাম / ৭০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বি.এম.এ) বগুড়া জেলা কমিটির সভাপতি অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ উপদেষ্টা পরিষদের উপদেষ্টা এবং ডা. মোঃ মোসলেউদ্দিন হায়দার রাসেল সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এই আনন্দঘন মুহূর্তে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন – মোঃ রিপন বিশ্বাস (তন্ময়) – সাধারণ সম্পাদক,মোঃ আরমান হোসেন (ডলার) – সাংগঠনিক সম্পাদক,মোঃ রিয়াদ আল মাহমুদ (রাজু) – দপ্তর সম্পাদক।
এছাড়া সদস্যবৃন্দ মোঃ রবিউল ইসলাম, মোঃ ফিরোজ হোসেন, মোঃ আব্দুর রশিদ, মোঃ মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে এম-ট্যাব নেতৃবৃন্দ নবনির্বাচিত উপদেষ্টা ও সহ-সম্পাদকের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে ড্যাবের আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে সাফল্য কামনা করেন।

এ সময় তাঁরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন— যাঁদের দিকনির্দেশনায় ড্যাব আজ শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছেছে।

মহান আল্লাহ পাক নবনির্বাচিত নেতৃবৃন্দসহ ড্যাব পরিবারের সকল সদস্যকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন দান করুন— এই দোয়া করেন উপস্থিত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর