বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
আজকের শিরোনাম
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার। খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ  নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন 

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ৯১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার কৃষক কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সব বিতরণ করা হয়। বিনামূল্যে এ সার ও বীজ দেওয়ায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা কৃষক ও কৃষি বিভাগের।

প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

 উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্ব বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনউজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, উপসহকারী কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমুখ। 

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, এ উপজেলার ২০২৫-২৬ অর্থবছরে সরকারি এ প্রণোদনার আওতায় বিভিন্ন ফসলের উপরে ২ হাজার ৭১০জন কৃষককের মধ্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। তন্মধ্যে সরিষা ২ হাজার ৫০০, পেঁয়াজ ৩০, গম ১৭০, মসুর বীজ ১০ জনকে বীজ ও সার দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন জানান, সরকারি প্রণোদায় কৃষকরা বেশ উপকৃত হচ্ছে।। বিনামূল্যে এ সব বীজ ও সার পাওয়ায় কৃষকরা বেশ উপকৃত হবেন। আগামীতে এ সব ফসলের আবাদ আরও বাড়বে। ইতোমধ্যে কৃষকরা এ সব বীজ রোপণের জন্য মাঠ প্রস্তুত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর