বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে জিসাস জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলাপ আলোচনা করেছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

১১ই নভেম্বর রোজ মঙ্গলবার অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও দলীয় অবস্থান নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন —
👉 শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক শাহিন,
👉 সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ,
👉 সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ উদ্দিন হারেজ,
👉 উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সোবাহান পুটু, এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, দিকনির্দেশনা ও করণীয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ নেতৃত্ব ও গণমানুষের সমর্থনে আগামীর আন্দোলন-সংগ্রামে বিএনপি পুনরায় জনগণের আস্থা অর্জন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর