শনিবার, ০৯ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

বগুড়া উন্নয়নে ধানের শীষের বিজয় ছাড়া বিকল্প নেই — সাবেক ছাত্রনেতা আরমান হোসেন ডলার

বগুড়া উন্নয়নে ধানের শীষের বিজয় ছাড়া বিকল্প নেই — সাবেক ছাত্রনেতা আরমান হোসেন ডলার / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।

১৪ই নভেম্বর রোজ শুক্রবার শাজাহানপুর উপজেলার খড়না ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই প্রচারণা পরিচালনা করেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের কর্মীরা।

প্রচারণাকালে বগুড়া জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার বলেন, “বগুড়ার উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন হয়েছিল বিএনপির শাসনামলেই। শহর ও জেলার যেসব মৌলিক উন্নয়ন হয়েছে, তার অধিকাংশ সেই সময়ের। তাই উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে ধানের শীষের বিজয় ছাড়া কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বগুড়া-৭ আসনে ধানের শীষের প্রার্থীর বিপুল বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—
সাবেক শাজাহানপুর উপজেলা শ্রমিক দলের অর্থ বিষয়ক সম্পাদক ও জিসাস বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, উপজেলা বিএনপির সদস্য মোঃ শাহজাহান আলী, জিসাস বগুড়া জেলা কমিটির নেতা মোঃ জিম হোসেন, মোঃ আকাশ মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর