বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বগুড়া-৪ আসনে জামায়াতের নতুন প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের নির্বাচনী প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) / ১০২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)

আসনে ক্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটি ড. মোস্তফা ফয়সাল পারভেজকে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। মনোনয়নের পরপরই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

ড. মোস্তফা ফয়সাল পারভেজ স্থানীয় সমাজ ও শিক্ষা ক্ষেত্রে সক্রিয়। তিনি জনসংযোগমূলক সভা, পথসভা ও মানুষের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে নিয়মিত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

প্রার্থী হিসেবে তিনি বলেন, “আমার লক্ষ্য হলো জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করা। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, এটি জনগণের সেবা করার এক মহৎ সুযোগ। আমি চাই বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সকল জনগণের মুখে হাসি ফোটাতে।

বিশ্লেষকরা মনে করছেন, তার প্রার্থীতা দলের স্থানীয় শক্তি বৃদ্ধি ও ভোটারের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনী এজেন্ডায় স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও যুবসমাজের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, ড. ফয়সাল পারভেজের রাজনৈতিক ভাবমূর্তি ও সামাজিক কাজের ইতিহাস ভোটারের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে তিনি নিয়মিত নির্বাচনী এলাকার গণসংযোগে মনোনিবেশ করছেন এবং স্থানীয় জনসমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরাসরি জনগণের সঙ্গে কথা বলছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর