বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেট: সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি কতদূর রক্ষিত হচ্ছে?- মোছাঃ মাসুদা আক্তার রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ভুরুঙ্গামারীতে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে জনসচেতনতামূলক প্রশিক্ষণ

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, বাল্যবিয়ে প্রতিরোধ, সামাজিক শান্তি–শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়নমূলক কাজে যুবসমাজের কার্যকর ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ।

কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন।

এ সময় বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আব্দুস সবুর, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, উপজেলা যুব প্ল্যাটফর্ম সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, গুজব প্রতিরোধ, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিরোধ, বিভিন্ন স্বেচ্ছাসেবী উদ্যোগ, দুর্যোগকালীন সহায়তা ও সামগ্রিক উন্নয়ন সবক্ষেত্রেই যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ সমাজকে নিরাপদ ও সহনশীল করে তোলে।

এ প্রশিক্ষণে যুব সংগঠনের শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

###
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
১৭-১১-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর