শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম

ময়মনসিংহ -শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল ও মাদক জব্দ! 

মিজানুর রহমান,  শেরপুর জেলা  প্রতিনিধি / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান,  শেরপুর জেলা  প্রতিনিধি

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক পরিচালিত টানা অভিযানে সীমান্ত এলাকায় পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়েছে। 

১৬ ও ১৭ নভেম্বর পৃথক পৃথক অভিযানে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুচপাড়া ও বেলতলী এলাকা এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সমশ্চুড়া সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা ব্যর্থ করে বিজিবি।

বিজিবির গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় পন্ডস ফেসওয়াশ ৩৮২ পিস, অলিভ অয়েল ৫৫৭ বোতল, কম্বল ১৪ পিস এবং মদ ২৩ বোতল জব্দ করা হয়। এসব মালামালের মোট সিজার মূল্য ৫লাখ ১৯হাজার ১শত টাকা বলে নিশ্চিত করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে এই কঠোরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর