শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজ শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস নিয়ে তোলপাড়, পুলিশের অভিযানে আলামত উদ্ধার এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত

মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন: বগুড়ায় সতর্ক বার্তা (এম-ট্যাব) নেতা আরমান হোসেন ডলারের

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়াঃ / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়াঃ

বগুড়া, ১৯ নভেম্বর বুধবার— বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন আন্দোলনকে আরও বেগবান করা, পেশাগত সমস্যা, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“মেডিকেল টেকনোলজিস্টরা দেশের স্বাস্থ্যব্যবস্থায় অপরিসীম ভূমিকা রাখলেও বরাবরই অবহেলিত। রোগ নির্ণয়ের পুরো প্রক্রিয়ায় টেকনোলজিস্টই প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। টেকনোলজিস্টরা রোগ নির্ণয় করে দেন, আর সেই রিপোর্টের ভিত্তিতেই ডাক্তাররা চিকিৎসা প্রদান করেন। অথচ এ গুরুত্বপূর্ণ পেশাটি আজও অযৌক্তিক অবমূল্যায়নের শিকার। স্বাস্থ্য খাতের বহু কার্যক্রমে টেকনোলজিস্টদের ‘পর্দার আড়ালে’ রেখে প্রোগ্রাম পরিচালনা করা হয়, যা এক ধরনের বৈষম্য। এই বৈষম্য দূর করতে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”

তিনি আরও বলেন,
“দেশের প্রতিটি দুর্যোগ, সংকট ও জরুরি পরিস্থিতিতে টেকনোলজিস্টরা সামনের সারিতে থেকে নিরলসভাবে মানুষের সেবা দিয়েছেন। তবুও তারা প্রাপ্য মর্যাদা ও সুবিধা থেকে বঞ্চিত। এ অবস্থার পরিবর্তনে স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ মনোযোগ প্রত্যাশা করছি।”

সভায় উপস্থিত ছিলেন—
এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন বিশ্বাস (তন্ময়), দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ আল মাহমুদ (রাজু)।

এছাড়াও মোহাম্মদ আলী হাসপাতাল মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ রবিউল ইসলাম, এটিএম আমিনুল হক, মোঃ এনামুল হক, ফাতেমা সুলতানা, সানজিদা আকতার, মোছাঃ পপি খাতুন, মোঃ শরীফুল ইসলাম, মোঃ আবুল কাশেম সহ মোহাম্মদ আলী হাসপাতালে চতুর্থ শ্রেণী কর্মচারী সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ জাহিদুল ইসলাম, সভাপতি মোঃ সুলতান মাহমুদ প্রমুখ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত উন্নয়ন, সংগঠনকে আরও শক্তিশালী করা, এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

নেতারা বলেন, আন্দোলনকে সফল করতে এবং টেকনোলজিস্টদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তারা সম্মিলিতভাবে কাজ করে যাবেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর