শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম

শেরপুরের ঝিনাইগাতী গ্রামীণ ব্যাংকে আগুন দেয় দুর্বৃত্তরা!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা শাখা গ্রামীণ ব্যাংকে আগুন দেয় দুর্বৃত্তরা।

বুধবার (১৯ নভেম্বর) রাতে ওই শাখার সাইন বোর্ডে আগুন ধরিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা। এলাকাবাসী জানান, তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তবে সাইন বোর্ড ছাড়া অগ্নিকান্ডে কোন ক্ষতি হয়নি। এলাকাবাসী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরা এই আগুন লাগিয়ে দিয়েছে।

এদিকে আগুন লাগানোর পরপরই ঝিনাইগাতী ও শেরপুরের ছাত্র লীগের বেশ কয়েকজন সাবেক নেতার ফেসবুক আইডি থেকে আগুনের লাগানোর ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে। তাদের শেয়ার করা একটি ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, মুখ কাপড় দিয়ে ঢাকা একজন লাঠির মাথায় কাপড়ে পেট্রোল ঢেলে মশালের মতো করে সাইন বোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছে। আরেক ভিডিওতে দেখা যায়, বোতল থেকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। এ সময় তাদের কথোকপথনও শোনা যায়।

এটি একটি বিচ্ছিন্ন ঘটনা দাবী করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ আল-আমীন প্রতিনিধি কে জানিয়েছেন, আগুন ধরিয়ে দেয়ার সাথে সাথেই নিভিয়ে ফেলা হয়েছে। দুর্বৃত্তদের সনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর