শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম

শেরপুরের নালিতাবাড়ীতে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

নালিতাবাড়ী-ঢাকা সড়কের পাশে মালিঝি নদী সংলগ্ন পুকুর থেকে শফিকুল ইসলাম ( ৬৩ ) এক ভিক্ষুদের মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কাপাশিয়া পালপাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত শফিকুল ইসলাম একই উপজেলার বাদলাকুড়া গ্রামের বাসিন্দা। একদিন আগে ভিক্ষার জন্য বেড়িয়ে তিনি আর বাড়ি ফেরেননি।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার সকালে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শফিকুল। বৃহস্পতিবার সকালে কাপাসিয়া এলাকার এক পুকুরে অজ্ঞাত মরদেহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ওই মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ভিক্ষুক শফিকুল ইসলামের ছেলে রাজিব ঘটনাস্থলে এসে মরদেহটি তার বাবার বলে সনাক্ত করে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা নিশ্চিত করে প্রতিনিধি কে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর