শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজ শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস নিয়ে তোলপাড়, পুলিশের অভিযানে আলামত উদ্ধার এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানকে চুড়ান্ত মনোনয়নে ধানের শীষের প্রাথী করার দাবিতে গণ মিছিল

স্টাফ রিপোর্টার / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ ১ (জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপপাশা) আসনে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে চুড়ান্ত মনোনয়নে ধানের ,শীষের প্রার্থী করার দাবিতে জামালগঞ্জে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার মান্নানঘাট ও সেলিমগঞ্জ বাজারে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

গণমিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, ফেনারবাক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামির আহমেদ প্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আমাদের দুর্দিনের সাথী। আমরা যখন মামলা হামলার শিকার হয়েছি,তখন মাহবুবুর রহমান আমাদের পাশে ছিলেন। আমরা সুনামগঞ্জ-১ আসনে চুড়ান্ত মনোনয়নে মাহবুবুর রহমানকে ধনের শীষের প্রার্থী করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট জোর দাবি জানান।
তারা আরো বলেন,কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমানের নেতৃত্বে বিগত সতের বছর আমরা আন্দোলন করেছি। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মাহবুবুর রহমানকে আমরা সংসদে দেখতে চাই। আজকের গণ মিছিলে হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে মাহবুবুর রহমান এই অঞ্চলের জনপ্রিয় নেতা। আমাদের বিশ্বাস ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চুড়ান্ত মনোনয়নে মাহবুবুর রহমানকে মূল্যায়ন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর