বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

রাউজানে বিশেষ অভিযানে অস্ত্র-গুলি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন গ্রেফতার।

সাংবাদিক এম দিদারুল আলম / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম ভূইয়া এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ কাউছার হামিদ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২২/১১/২০২৫ইং তারিখ ১৪.২০ ঘটিকার সময় রাউজান থানাধীন রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর সরকারপাড়া মুক্তিযোদ্ধা কালু চন্দ্র সরকারের বাড়ির দক্ষিণ পাশে মিলন কান্তি দে এর মালিকানাধীন খালি জায়গায় হতে আসামী আবু সাইদ প্রঃ রিপন (৩৭), পিতা- শওকত আকবর চৌধুরী প্রঃ জুনু, মাতা-মৃত ছানোয়ারা বেগম, সাং-সুলতানপুর, জানালী চৌধুরী বাড়ী, ৪নং ওয়ার্ড, রাউজান পৌরসভা, থানা- রাউজান, জেলা-চট্টগ্রাম এর হেফাজত হতে ০৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০২০/- টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীর দেয়া তথ্য ও তাহার দেখানোমতে পুলিশ রাউজান থানাধীন রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর খাজা গরিবে নেওয়াজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পিছনে জনৈক কালুর গরুর ফার্মের ১ম কক্ষ হতে ০১টি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি এলজি, ০৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। আসামীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে রাউজান থানাসহ অন্যান্য থানায় ১৫টি মামলা রয়েছে।

উল্লেখ্য যে, গত ২০/১১/২৫ইং তারিখ রাত ০৩.৪০ ঘটিকার সময় আসামী আবু সাইদ প্রঃ রিপন এর বাড়িতে অভিযান পরিচালনা করিয়া ১টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১টি ধারালো কিরিচ, ১টি তলোয়ার উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় রাউজান থানার মামলা নং- ২৯, তারিখ-২০/১১/২৫ইং, ধারা-19A/19(f) The Arms Act, 1878 রুজু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর