শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজ শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস নিয়ে তোলপাড়, পুলিশের অভিযানে আলামত উদ্ধার এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১০২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শন উদ্বোধন করা হয়েছে। 

২৬ নভেম্বর বুধবার শহরের সজবরখিলাস্থ জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক ভূঁইয়া। 

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ জেলা প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, ভেটেনারি চিকিৎসক, উদ্যোক্তা ও খামারিরা উপস্থিত ছিলেন। 

প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিসহ বিভিন্ন পাখ পাখালি এবং দুগ্ধজাত বিভিন্ন খাদ্যের পিঠাপুলি ও পায়েস এর ২৪ টি স্টল প্রদর্শন করা হয়।

জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর