বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

ভুরুঙ্গামারীতে জাতীয় ছাত্রশক্তি’র কমিটি গঠন।

নাহিদ হাসান , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নাহিদ হাসান , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় ছাত্রশক্তির ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহসান হাবীব লিংকনকে আহ্বায়ক এবং হাসান মাহমুদ জয়কে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব সাদিকুর রহমান সাদিক স্বাক্ষরিত প্যাডে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেন।

ঘোষিত কমিটিতে রেজওয়ান রিপনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাসেল আহম্মেদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, শাহ পরানকে মুখ্য সংগঠক এবং ফারিয়া জান্নাত শিমুকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটির বিষয়ে জেলা আহ্বায়ক জাহিদ হাসান বলেন, নবগঠিত কমিটি উপজেলায় ছাত্রশক্তির কার্যক্রমকে আরও গতিশীল করবে। শিক্ষার্থীদের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে শক্তিশালী ভূমিকা রাখবে।

আহ্বায়ক আহসান হাবীব লিংকন বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় ও স্বার্থ রক্ষায় জাতীয় ছাত্রশক্তি সবসময় অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, দশটি ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।

সদস্য সচিব হাসান মাহমুদ জয় বলেন, দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে আন্দোলন, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মের মাঝে আদর্শ রাজনৈতিক চেতনা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
###
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
২৭-১১-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর