শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ! গ্রেফতার -১

মিজানুর রহমান , শেরপুর জেলা  প্রতিনিধি : / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান , শেরপুর জেলা  প্রতিনিধি :

ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস সামগ্রী, কমলা এবং মোঃ সাদ্দাম হোসেন নামে এক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা ও নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এলাকায় চোরাকারবারীরা কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১ ও ২ ডিসেম্বর বিজিবির টহল দল পৃথক অভিযানে সন্ধ্যাকুড়া এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. সাদ্দাম হোসেনকে আটক করে।

এসময় তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতসহ অন্যান্য পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা রুজু করা হয়েছে।

বিজিবি জানায়, মাদক নির্মূলে তারা “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছে।

অন্যদিকে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ডুমনিকুড়া ও বান্দরকাটা এলাকায় চোরাকারবারীরা ভারতীয় কসমেটিকস সামগ্রী ও কমলা পাচারের চেষ্টা করলে বিজিবির টহল দল ১ ডিসেম্বর পৃথক অভিযানে নিবেয়া সফট ক্রিম, পন্ডস ফেসওয়াশসহ বিভিন্ন কসমেটিকস এবং ভারতীয় কমলা জব্দ করে।

বিজিবির হিসাব অনুযায়ী, দুই জেলার বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে জব্দ করা ভারতীয় মদ ও চোরাচালানী মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৮১ হাজার ৪শ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ–শেরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের টহল দল দিন-রাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে এবং এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর