বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

ভুরুঙ্গামারীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার ( ৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চার ঘণ্টা কর্মবিরতি দিয়ে অবস্থান নেন তারা।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ সময় বক্তব্য রাখেন, ফার্মাসিস্ট আব্দুল্লাহ আল বাকি, সাজা মিয়া, ও মাইদুল ইসলাম। টেকনোলজিস্ট বাবুল আক্তার ও মনির হোসেন।

কর্মক্ষেত্রে নিজেদের ভোগান্তির কথা স্বীকার করে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, দীর্ঘদিন একই গ্রেডে চাকরি করার পরেও গ্রেড পরিবর্তন না হওয়ায় তাদের উপরে বৈষম্য করা হচ্ছে।বাংলাদেশের বিদ্যমান সকল ডিপ্লোমাদের দশম গ্রেড হলেও টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১১ তম গ্রেডে চাকরি করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বছরের পর বছর কোয়ারি পূরণ করে ও অদৃশ্য কারণে তাদের বেতন ১১ তম গ্রেডেই পড়ে রয়েছে।

বক্তারা আরও বলেন, আজকের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আগামীকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাবে তারা এরপরেও যদি দাবি না মানা হয় তাহলে কমপ্লিট শাটডাউন এর ঘোষণা দেন তারা।

##
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
০৩-১২-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর