বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন।

বগুড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মোঃ আলী হাসপাতালে কর্মবিরতি

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া: / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ৩রা ডিসেম্বর, বুধবার বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বহুল কাঙ্ক্ষিত এই “প্রাণের দাবি”—১০ম গ্রেড বাস্তবায়ন নিশ্চিতের লক্ষ্যে সকাল থেকে তারা হাসপাতাল প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বি.এম.টি.এ) বগুড়া জেলা কমিটির নেতা চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

এ সময় মোহাম্মদ আলী হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মধ্যে উপস্থিত ছিলেন—
মোঃ রবিউল ইসলাম, এটিএম আমিনুল হক, মোঃ আবুল কাশেম, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নয়ন মিয়া, মোঃ মাহমুদুল হাসান রানা, মোছাঃ নিগার সুলতানা রুপা।

ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আইএইচটি), বগুড়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
মোঃ সালহে আহমেদ, মোঃ আব্দুর রউফ।

এ ছাড়া বগুড়া বক্ষব্যাধি হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
মেডিকেল টেকনোলজিস্ট মোঃ রেজাউল করিম, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

কর্মসূচিতে অংশ নেয় আইএইচটি বগুড়ার ছাত্র প্রতিনিধি সিয়াম আহাদসহ বহু শিক্ষার্থী।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়েই কর্মবিরতি পালন করছেন। দ্রুত এ দাবি পূরণ হলে চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পেশাগত মর্যাদা সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

তাদের ভাষায়—
“ন্যায্য দাবি সফল হোক। স্বাস্থ্যসেবার মানোন্নয়নের স্বার্থে ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর