বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার। খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ  নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন 

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ

রিপোর্টারের নাম / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

শ‌হিদুল ইসলাম, সি‌লেট।

পরিকল্পিত ও আধুনিক সিলেট নগর গড়ার লক্ষে ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩। তবে এতোদিন আইনেই সীমাবদ্ধ ছিলো সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম।আইন পাশের দুই বছরের অধিক সময় পর এবার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্য উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাহী পরিচালক হয়েছেন মাঠ প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ।পদায়নের পর ৩ ডি‌সেম্বর ২০২৫, বুধবার নতুন দায়িত্বে যোগ দিয়েছেন জাদিদ। সিলেটের বিশ্বনাথের বাসিন্দা মো. সাদি উর রহিম জাদিদ সবশেষ চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।

তবে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে। ইউএনও’র দায়িত্বগ্রহণের পর জাদিদের কিছু উদ্যোগের ফলে পিছিয়ে থাকা বিশ্বম্ভরপুর উপজেলা পর্যটন আকর্ষণীয় স্থানে পরিণত হয়।তারও আগে তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালে তিনি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হন।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেওয়ার তথ্য নিশ্চিত করে মো. সাদি উর রহিম জাদিদ। সিলেট নগরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার লক্ষ্যেই এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। কিছুদিন আগে এর প্রজ্ঞাপন হয়েছে। এখন বিধিমালা তৈরির কাজ চলছে।তিনি বলেন, এতোদিন এই কর্তৃপক্ষের কার্যক্রম ছিলো না।

এখন কার্যক্রম শুরুর লক্ষ্যেই আমাকে নিয়োগ দেওয়া হয়েছে।প্রাথমিক অবস্থায় গণপূর্ত অধিদপ্তরের সিলেট কার্যালয়েই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম চলবে জানিয়ে তিনি বলেন, পরবর্তী আলাদা অফিস নেওয়া হবে ও লোকবল নিয়োগ দেওয়া হবে।৩৩তম বিসিএসের কর্মকর্তা জাদিদ ২০১৪ সালে সরকারী চাকরিতে যোগদান করেন।জানা গেছে, ২০২২ সালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেয় তৎকালীন সরকার।

এরই লক্ষ্যে ২০২২ সালের ২২ আগস্ট তৎকালীন মন্ত্রীসভা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’। একই বছরের ২৩ নভেম্বর আইনটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

গেজেট প্রকাশের পর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু করার কথা থাকলেও এতোদিন আশানুরুপ অগ্রগতি হয়নি।সুপরিকল্পিত উন্নয়ন, ভূ-প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, পর্যটন অঞ্চলের অবকাঠামো স্থাপনাসমূহ টেকসই, দৃষ্টিনন্দন ও পর্যটনবান্ধব নগরী গঠন করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন এলাকা ও এর আশাপাশের এলাকার সমন্বয়ে সিলেট নগর কর্তৃপক্ষ গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর