শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজ শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস নিয়ে তোলপাড়, পুলিশের অভিযানে আলামত উদ্ধার এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া: / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে মাসিক আলোচনা সভা ও দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বগুড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, শীত মৌসুমে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকারমূলক কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরবর্তীতে সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক এ.এস.এম রায়হান, যুগ্ম সম্পাদক মোঃ আহসান হাবিব আতিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোছাঃ নাজমা আক্তার নাগিস, কার্যনির্বাহী সদস্য মোঃ আল-মামুন তালুকদার, মোঃ রবিউল আলম, মোঃ আকাশ মোল্লা, মোঃ বোরহান উদ্দিন, মোঃ জিম হোসেন প্রমুখ।

সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর