মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

শেরপুরে শীতার্তদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবিন্দু! 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ৬০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:”আপনার শীত নিবারণে আমরা আছি পাশে” স্লোগানে বিভিন্ন ব্যক্তিদের দেওয়া অনুদান থেকে শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন।

 

৭ জানুয়ারি বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় শীতার্তদের বাড়িতে বাড়িতে গিয়ে শীতবস্ত্র হিসেবে কম্বল পৌঁছে দেয় সংগঠনটি।

 

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইনের সভাপতিত্বে এসময় কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ, সাধারণ সম্পাদক শাহিন আলম, কোষাধ্যক্ষ নুর আলম হাসান নয়ন, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ ও সাংবাদিক জায়েদ মাহমুদ রিজন উপস্থিত ছিলেন।

 

সংগঠনটির সভাপতি সারোয়ার হোসাইন জানান, ‘অসহায় শীতার্ত মানুষের কষ্ট দূর করতে এই উদ্যোগ গ্রহণ করেছে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন। পুরো শীত মৌসুম জুড়ে অল্প অল্প করে এই কার্যক্রম চলমান থাকবে।’

 

কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ বলেন, ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় ভিন্ন কিছু করার চেষ্টা করে। আমরা প্রকৃত শীতার্তদের শনাক্ত করে তাদের জন্য সামান্য শীতবস্ত্র পৌঁছে দেওয়ার এই ক্ষুদ্র উদ্যোগে গ্রহন করেছি।’

 

সাধারণ সম্পাদক শাহিন আলম বলেন, ‘আমরা শীতার্তদের মাঝে কিছু কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আমাদের একাজে বিভিন্ন ব্যক্তি আর্থিকভাবে সহযোগিতা করেছেন। যারা আমাদের কাজে পাশে দাঁড়িয়েছেন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

 

কনকনে এই শীতে উষ্ণ ভালোবাসা হিসেবে কম্বল পেয়ে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

 

আছিয়া বেগম (৭০) বলেন ‘আল্লাহ এই সংগঠনের পুলাপানরে মেলা বছর বাচাইয়া রাখুক। এই শীতের মধ্যে কত কষ্ট করতাছিলাম‌। সরকার থাইকা কিছু না পাইলেও যারা কম্বল দিলো তাগো লাইগা দোয়া করি।’

 

হুসেন আলী (৬৮) বলেন, ‘শীতের মধ্যে একটা কম্বল পাইয়া ভালাই অইলো। যারা দিলো তাগো জন্য দোয়া করাম।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর