মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী’র মৃত্যুতে শোক জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম.এ শহীদ চৌধুরী বাঁশখালী মায়ের করা মামলায় ছেলে গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ নিরপেক্ষতা ও সাহসের পরীক্ষায় ভোট কর্মকর্তারা, ১২ ফেব্রুয়ারিকে ঐতিহাসিক আখ্যা ডিসির বটিয়াঘাটায়উপজেলা আমির পুর ইউনিয়নে জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত, গাজীপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেফতার নানিয়ারচর সেনা জোন কর্তৃক নানিয়ারচর বাজার কমিটি’র নিকট পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সকলের সহযোগিতা চান জেলা প্রশাসক সম্পর্কের টানাপোড়েনে ফেসবুক হলো প্রতিশোধের হাতিয়ার সিলেট রেঞ্জ ডিআইজির হাত থেকে সম্মাননা পেলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

সুনামগঞ্জ-১ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করল বিএনপি।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) থেকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।
মনোনয়নপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল।
দলীয় সূত্রে জানা যায়, শুরুতে এই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পান কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। পরে গত ২৮ ডিসেম্বর রাতে বিএনপির মহাসচিবের স্বাক্ষরিত আরেকটি মনোনয়নপত্রে বিকল্প প্রার্থী হিসেবে কামরুজ্জামান কামরুলকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে দলীয় যাচাই-বাছাই শেষে তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় কামরুজ্জামান কামরুল বলেন,
“দলের প্রতি সাধারণ মানুষের যে আস্থা ও প্রত্যাশা রয়েছে, তা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সুনামগঞ্জ-১ আসনের সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার আদায় ও এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”তি

নি এ সময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর