সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

রংপুরে কারমাইকেল কলেজের কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণের বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন অনুষ্ঠিত।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মোঃ শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার:

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ কর্তৃক’কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি’র দিনব্যাপী বর্ণাঢ্য বার্ষিক বনভোজন ও শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার (১৯ জানুয়ারি) অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে এই ভ্রমণ অনুষ্ঠিত হয়। ভ্রমণের জন্য নির্ধারিত স্থানগুলোর মধ্যে ছিল দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন কান্তজিউ মন্দির।

সোমবার সকালে কারমাইকেল কলেজ ক্যাম্পাস থেকে সমিতির সদস্যরা দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সারা দিনব্যাপী এই আয়োজনে সমিতির সকল স্তরের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আনন্দ-উচ্ছ্বাসে মেতে থাকতে দেখা যায়। শিক্ষার্থীরা গ্রুপ ছবি তোলা, গান, নাচ এবং আড্ডার মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখেন। বিশেষ করে দিনাজপুরের রেলওয়ে স্টেশনে এবং রামসাগর বন বিশ্রামাগারের সামনে সদস্যদের দলবদ্ধ আলোকচিত্রগুলো তাদের ভ্রাতৃত্বের বন্ধনকেই ফুটিয়ে তুলেছে।

সমিতির নেতৃবৃন্দ জানান, পড়াশোনার একঘেয়েমি দূর করতে এবং নিজেদের মধ্যে ঐক্য ও সোহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এই বনভোজনের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।
দিনভর দিনাজপুরের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন ও আনন্দ-ভ্রমণ শেষে সন্ধ্যার পর সদস্যরা নিরাপদে রংপুরে ফিরে আসেন। ফিরে আসার সময় প্রত্যেকের চোখে-মুখে ছিল এক সুন্দর দিন কাটানোর তৃপ্তি ও সজীবতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর