মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশের নির্বাচন: সভাপতি ফারুক, সম্পাদক রুবেল।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১০০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

রবিউল হোসাইন সবুজ কুমিল্লা প্রতিনিধি:

জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মগবাজারে হোটেল রেড অর্কিডে আয়োজিত এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কেএম রুবেল।

নির্বাচন ও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজুমদার, চিত্রনায়ক রুবেল, সাবেক জেল সুপার ফরমান আলী, অপরূপ টিভির চেয়ারম্যান জিন্নাত আলী, ফোরকান সিকদার, গাজী নুরুল হক শাহ, এবি এম সিদ্দিক কায়সার, শাহ আলম বাবলু, আল আমিন, তারেক হোসেইন মুন্না, আব্দুল হালিম নিরব, মঈন উদ্দিনসহ আরও অনেকে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করাই জেএসএফবির মূল লক্ষ্য।

উল্লেখ্য, জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি) দেশের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটির প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান, আধুনিক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন এবং অসুস্থ ও দুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান। পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর