মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

ভুরুঙ্গামারীতে প্রয়াত সাংবাদিক জলিল সরকার স্মরণে দোয়া মাহফিল।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৬১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নাহিদ হাসান , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রয়াত সাংবাদিক ডা: আব্দুল জলিল সরকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১জানুয়ারি) বিকালে উপজেলা প্রেসক্লাব ভুরুঙ্গামারীর আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির এডিশনাল চিপ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরন, আলোক বর্তিকার সভাপতি মতিয়ার রহমান মুরাদ, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স, প্রয়াত সাংবাদিকের কন্যা জান্নাতুল ফেরদৌস জেরিন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রইচ উদ্দিন বাদশা, যুগ্ন-সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সদস্য মোর্শেদুর রহমান আনিস, সাংবাদিক জাহিদ হাসান, আবু সুফিয়ান পরভেজ, শামীম হোসেন প্রমুখ।

এ সময় অন্যান্য আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, উপজেলা প্রেসক্লাবের প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল জলিল সরকার তিনি শুধু একজন দক্ষ সংগঠকই নন, ছিলেন সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও নিরলস পরিশ্রমে উপজেলা প্রেসক্লাব একটি শক্তিশালী ও সম্মানজনক অবস্থানে পৌঁছেছে।

বক্তারা আরো বলেন, তিনি ছিলেন সাংবাদিকতার বাতিঘর, তাঁর আদর্শ, কর্ম ও অবদান আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রয়াত সাংবাদিক পরিবারের সদস্য ডা. নুরুজ্জামান।

####
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
২১ – ০১- ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর