মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

“কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্টের ফাউন্ডার্স ট্রাষ্টি কামাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে দোয়ার মাহফিল অনুষ্ঠিত।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৭০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স ট্রাষ্টি, ইউনিটি অব মৌলভীবাজার এর বাংলাদেশ টিমের সদস্য, ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন অব ৬ নং একাটুনা ইউনিয়ন ইউ সিক্স, এর সাবেক উপদেষ্টা, কচুয়া যুব সংঘ এর প্রচার সম্পাদক, ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের বাংলাদেশ টিমের প্রাক্তন সংগঠনিক সম্পাদক, মরহুম কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে ইসহালে সওয়াব উপলক্ষে গত ১২ জানুয়ারি ২০২৬,সোমবার,মরহুম এর নিজ বাসভবনে এক দোয়ার মাহফিল,খতমে কুরআন,সিন্নির আয়োজন, এবং বৃটেনের কাডিফ শাহজালাল মসজিদ ও কচুয়া জামে মসজিদ ও মাদ্রাসায় ও দোয়ার আয়োজন করা হয়েছে। আইবিএননিউজকে এ সংবাদ সরবরাহ করেথেন রুবেল আহমেদ ।

নিজ বাড়িতে দোয়ার মাহফিল পরিচালনা করেন কচুয়া জামে মসজিদের ঈমাম ও খতীব হাফিজ মাওলানা সাদিক আহমদ বাহুবলী, এবং বৃটেনের কাডিফ শাহজালাল মসজিদ দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম ও খতীব মাওলানা মোহাম্মদ হালিম উদ্দিন নুরী।
মরহুম কামাল মনসুর এর মাগফেরাত কামনা সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন উভয় দোয়ার মাহফিলে উপস্থিত সবাই এই কামনা করেছেন।
ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর এর ছোট ভাই সমাজসেবক ও যুবসংগঠক মরহুম মোহাম্মদ কামাল মনসুর, মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর অন্যতম ট্রাষ্টি , ইউনিটি অব মৌলভীবাজার এর বাংলাদেশ টিমের সদস্য, ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন অব ৬ নং একাটুনা ইউনিয়ন ইউ সিক্স, এর উপদেষ্টা, কচুয়া যুব সংঘ এর প্রচার সম্পাদক, দেশে-বিদেশে মৌলভীবাজার সংগঠনের দফতর সম্পাদক, একাটুনাবাজার এম এম পি লাইব্রেরীর সভাপতি, ছাড়া ও একাটুনা বাজার ব্যাবসায়ী সমিতি, কচুয়া মসজিদ ও মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথে জড়িত থেকে সমাজের উন্নয়নে ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন।
উল্লেখ্য ,২০২৫ সালের ১২ ই জানুয়ারি রোববার বাংলাদেশ সময় সকাল ৬.২০ মিনিটের সময় হার্ট এটাক করে মৌলভীবাজারের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,)
মরহুমের জানাজার নামাজ হাজার হাজার লোকের উপস্থিতিতে মৌলভীবাজার জেলা সদরের মরহুমের কচুয়াস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো মাত্র ৪৮ বছর। মৃত্যুকালে স্ত্রী সহ ১ ছেলে ও ২ মেয়ে সহ মা ভাই বোন ও অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর