মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার গরু ও চোরাচালান পণ্য জব্দ।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৬০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৯ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু, মদ ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২২ ও ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে দিন ও রাতব্যাপী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা এলাকা, ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকা এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া ও অন্যান্য সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বেটনোভেট ক্রীম, নেভিয়া সফট ক্রীম, পন্ডস ফেসওয়াশ, বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম, জনসন বেবি লোশন, ভারতীয় জিরা, চারটি ভারতীয় গরু এবং ভারতীয় নিষিদ্ধ ৪৮ বোতল মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ৬৫ হাজার টাকা।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন। তিনি আরও বলেন, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর