মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

চট্টগ্রাম প্রেস ক্লাবে দৈনিক চট্টগ্রামের কণ্ঠ ও চ্যানেল ১০ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

চট্টগ্রাম প্রেস ক্লাবে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে দৈনিক চট্টগ্রামের কণ্ঠ এবং চ্যানেল ১০ টিভি-এর প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা জাগো বাঁশখালীর চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সমাজসেবা, মানবিক কার্যক্রম এবং এলাকার সার্বিক উন্নয়নে তার অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপস্থিত বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। একইসঙ্গে সমাজ উন্নয়নে যারা নীরবে কাজ করে যাচ্ছেন, তাদের অবদান তুলে ধরার ক্ষেত্রেও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোঃ আবু সিদ্দিক দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন, যা সমাজের জন্য অনুকরণীয়।
সম্মাননা গ্রহণকালে মোঃ আবু সিদ্দিক বলেন, “এই সম্মাননা আমাকে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।” তিনি এই স্বীকৃতির জন্য দৈনিক চট্টগ্রামের কণ্ঠ ও চ্যানেল ১০ টিভির সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর