শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের নবনির্বাচিত সাংসদের সাথে ফুলেল শুভেচ্ছা রাউজান প্রেস ক্লাব অগ্রিম বিজয়ী অভিনন্দন: হাসনাত আব্দুল্লাহ ও নাসিরুদ্দীন পাটোয়ারী।  পিরোজপুরের ইন্দুরকানিতে ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ; ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ; সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী’র মৃত্যুতে শোক জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম.এ শহীদ চৌধুরী বাঁশখালী মায়ের করা মামলায় ছেলে গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ নিরপেক্ষতা ও সাহসের পরীক্ষায় ভোট কর্মকর্তারা, ১২ ফেব্রুয়ারিকে ঐতিহাসিক আখ্যা ডিসির বটিয়াঘাটায়উপজেলা আমির পুর ইউনিয়নে জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত, গাজীপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেফতার

রাউজানের নবনির্বাচিত সাংসদের সাথে ফুলেল শুভেচ্ছা রাউজান প্রেস ক্লাব

রিপোর্টারের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাউজানের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে সফল ও টেকসই করতে সাংবাদিকদের ইতিবাচক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি যেকোনো অনিয়ম-অসঙ্গতি নিরপেক্ষভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা জনপ্রতিনিধিদের কাজকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলে।
গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গহিরাস্থ তাঁর নিজ বাসভবনে রাউজান প্রেস ক্লাব-এর উদ্যোগে আয়োজিত ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, নবনির্বাচিত সভাপতি কাজী সরোয়ার খান মঞ্জু, সহ-সভাপতি মিলন বড়ুয়া, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে. এম. বাহাউদ্দীন, দপ্তর সম্পাদক এ. কে. বাবর, শিক্ষা বিষয়ক সদস্য মিলন বৈদ্য শুভ এবং সদস্য আতিক উল্লাহ্ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর