শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ময়নামতিতে টিটু’স টিউটোরিয়ালের শিক্ষা সফর পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা শেরপুরে ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু,অলৌকিকভাবে বেঁচে গেল শিশু  রাউজান প্রেস ক্লাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন দানবীর আলহাজ জসিম উদ্দিন সিকদার ঝিনাইগাতীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনা করেও কোনো ভাবেই বন্ধ হচ্ছে না বালু উত্তোলন সুনামগঞ্জ সদর থানায় ওসি রতন শেখের নেতৃত্বে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বন বিভাগের দৃষ্টি এড়িয়ে,অভয়ারণ্যে থাকা অবৈধ নৌকাগুলো,লোকালয়ে আসার দিন গুনছে। নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

রাউজান প্রেস ক্লাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন দানবীর আলহাজ জসিম উদ্দিন সিকদার

রিপোর্টারের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম রাউজান প্রতিনিধি
রাউজান প্রেস ক্লাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেছেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও ছয়বার সরকার কর্তৃক সেরা রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে পুরস্কারপ্রাপ্ত আলহাজ জসিম উদ্দিন।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে নোয়াপাড়াস্থ একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে ও প্রবাসে সাংবাদিকরা মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের দায়িত্বশীল ভূমিকার কারণে প্রবাসেও দেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, সমাজের অসংগতি ও সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতাই পারে সমাজকে এগিয়ে নিতে।
সংগঠনের সভাপতি কাজী সরোয়ার খান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মোহ্যমান রফিক, আলহাজ মোক্তার আহমেদ, ইয়াসিনুল হক, ফারুকে আজম, সরোয়ার আলম, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক এস. এম. ইউসুফ উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে. এম. বাহাউদ্দীন, দপ্তর সম্পাদক এ. কে. বাবর, মিলন বৈদ্য শুভ,আতিক উল্লাহ্, মোহাম্মদ সাব্বির প্রমুখ। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দের উপস্থিতিতে বার্ষিক প্রকাশনার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। মানবতার কাজে বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি আলহাজ জসিম উদ্দিনকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর