বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

কক্সবাজার ট্যুরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাক চাপায় মৃত্যু

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ৫৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

বন্ধুদের সঙ্গে কক্সবাজার ঘুরতে যাওয়ার সময় সড়কে ঝড়লো খোরশেদ রাব্বী (২৬) নামে এক রক্তসৈনিকের প্রাণ। গতকাল বুধবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় ট্রাকচাপায় তার মৃত্যু হয়।

নিহত খোরশেদ রাব্বী শেরপুরের নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লার বাসিন্দা শিক্ষক ফজলুর রহমানের ছেলে। তিনি আনন্দমোহন কলেজ-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অর্নাস চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সূত্রে জানা যায়, রাব্বীসহ আরও চার বন্ধু মিলে মঙ্গলবার রাতে একটি নোহা গাড়িযোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। ভোরের দিকে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় রাব্বী পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে নেমে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নালিতাবাড়ীতে গভীর শোক নেমে আসে। পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম ছড়িয়ে পড়ে। রাব্বী একজন রক্ত সৈনিক ছিলেন। বিভিন্ন সময় মানুষের জীবন বাঁচাতে নিজের রক্ত বিলিয়ে দিতেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর