সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার, আলা হযরত সুন্নি সংঘের ২০২৬–২৭ সেশনের কমিটি নবায়ন! তাহিরপুরে ফেইক অ্যাকাউন্ট খুলে মিথ্যা প্রচারণা, থানায় জিডি। গাছা থানার পুলিশের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পণ্যসহ ১আটক শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা মহান স্বাধীনতা ও বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে কবিতা রণ সংগীত অনুষ্ঠিত, রিয়াদে স্বাধীনতা দিবস উপলক্ষে বাথস্থ ফিলিপিনি মার্কেটের ভিলায়জু মলের বাংলাদেশী ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত; বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন আলমখালী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে- এমপি কামরুল

তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু

আমির হোসাইন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় ধসে লিয়াকত আলী (৩৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।রোববার (২৯ মার্চ)ভোর ৬টার দিকে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ের বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া-ঝালরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী বিশ্বম্ভপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঘাগটিয়া গ্রামের বিএনপি নেতা আবুল কালাম আজাদের ছেলে তালহা (৩২), ভাতিজা তানশি (২৯) ও একই গ্রামের বকুল মিয়ার ছেলে শাহ মান্নার (২৮)-এর নেতৃত্বে একটি জোগাল (বেশ কয়েকটি ছোট নৌকার সমষ্টি) অবৈধভাবে নদীর পাড় কেটে বালু তুলছিল। এ সময় হঠাৎ পাড় ভেঙে বালু পড়ে লিয়াকত আলীর ওপর।

লিয়াকতের সহকর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর বালুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন।পরে নিহত বালু শ্রমিক লিয়াকত আলীর মরদেহ তার নিজ গ্রামে সিরাজপুর নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ভোরে বালু উত্তোলনের সময় ওপর থেকে পাড় ধসে পড়লে লিয়াকত আলী মাটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর