সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

তাহিরপুর সীমান্তে মৃত্যুফাঁদ: ভারতের কয়লা খাদানে বাংলাদেশি নিহত।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৩০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

তাহিরপুর সীমান্তে মৃত্যুফাঁদ: ভারতের কয়লা খাদানে বাংলাদেশি নিহত।

শফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কয়লা খাদানে কাজ করতে গিয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মজিবুর রহমান (৩৫) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমাপূর্বপাড়া গ্রামের বাসিন্দা আলতু মিয়ার ছেলে। তিনি লালঘাট এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল রবিবার বিজিবি ও বিএসএফের নজর এড়িয়ে মজিবুর রহমান কাজের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেন। তিনি ভারতের মেঘালয় পাহাড়ে কয়লা খাদানে শ্রমিক হিসেবে নিয়মিত কাজ করতেন।

সেখানে কাজ করার সময় হঠাৎ ওপর থেকে মাটি ধসে পড়ে তিনি মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

পরবর্তীতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল প্রায় ৩টার দিকে বিএসএফের চোখ ফাঁকি দিয়ে তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বালিরঘাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নাসির উদ্দিন মুক্তার বলেন, “এ বিষয়ে সিও মহোদয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর