রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক উপকমিটি গঠন স্বপ্ন থেকে সাফল্য: মুয়াজ্জিনের ছেলে এখন ৪৬ ও ৪৭তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত গার্মেন্টস শ্রমিকের ছেলে থেকে ৪ বিসিএসে সুপারিশ—এবার প্রশাসন ক্যাডারে মো. ফয়সাল আহমেদের অনন্য সাফল্য

‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান।

রিপোর্টারের নাম / ০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬

আওরঙ্গজেব কামাল, পিরোজপুর প্রতিনিধি:– আসন্ন ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন খান বলেছেন, “আমি বিশ্বাস করি, জনগণের আস্থা কথায় নয়—কাজের মাধ্যমে অর্জন করতে হয়। নির্বাচিত হলে আমার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেওয়াই হবে আমার সর্বোচ্চ অঙ্গীকার। একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে আমি সর্বশক্তি নিয়োগ করব।”

সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তাই জনগণের প্রত্যাশা পূরণ এবং সবার অংশগ্রহণে একটি আধুনিক, স্বচ্ছ ও সেবামুখী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

প্রশ্ন: নির্বাচিত হলে আপনার প্রথম অগ্রাধিকার কী হবে?

মোঃ সুমন খান: আমার প্রথম অগ্রাধিকার হবে একটি দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ে তোলা। পাশাপাশি কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ইউনিয়ন পরিষদে সব ধরনের নাগরিক সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে নিশ্চিত করা হবে। জনগণের প্রতিটি সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

প্রশ্ন: কৃষক, জেলে ও সাধারণ মানুষের জন্য আপনার পরিকল্পনা কী?

মোঃ সুমন খান: কৃষকদের জন্য সার, উন্নতমানের বীজ, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে কাজ করব। জেলেদের প্রশিক্ষণ, সরকারি প্রণোদনা ও সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা, উন্নত স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রশ্ন: শিক্ষা ও সামাজিক উন্নয়নে আপনার ভাবনা কী?
মোঃ সুমন খান: আমি শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিই। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে কাজ করব। পাশাপাশি বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে নতুন প্রজন্ম একটি সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে।

প্রশ্ন: ভোটারদের উদ্দেশে আপনার বার্তা কী?
মোঃ সুমন খান: আমি ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা যদি আমাকে আপনাদের সেবার সুযোগ দেন, তাহলে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব। আপনাদের সহযোগিতা নিয়ে একটি আধুনিক, নিরাপদ, উন্নত, মানবিক ও সমৃদ্ধ শংকরপাশা ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার একমাত্র লক্ষ্য।

সাক্ষাৎকারের শেষাংশে মোঃ সুমন খান বলেন,“জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি, মানুষ এখন আর ফাঁকা প্রতিশ্রুতি নয়—সততা, জবাবদিহিতা, উন্নয়ন ও সেবার রাজনীতিকে মূল্যায়ন করে।
ইনশাআল্লাহ, আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। প্রতিশ্রুতি নয়, কাজই হবে আমার পরিচয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর