শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
আজকের শিরোনাম
শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর জনগণের দুর্ভোগ লাগবে ইউ’পিতে প্রশাসক নিয়োগ বাতিল চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত 🎂 জন্মদিনে স্ত্রীর ভালোবাসায় আবেগাপ্লুত আবরার মুজাহিদ শাকিব, বললেন—‘তোমার মতো জীবনসঙ্গী পাওয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া’

ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৩১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সমবায়ভিত্তিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার স্থানীয় ধানহাটিতে সমিতির সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। পরে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
    সমিতির কোষাধ্যক্ষ জাহিদুল হক মনিরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। প্রধান আলোচক ছিলেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ এবং সদস্য সচিব মো. লুৎফর রহমান।
    এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ছালেহ আহমেদ, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মাসুদ হাসান মাসুম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ।
    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, “সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা। ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই।”
    তিনি আরও বলেন, ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি সদস্যদের কল্যাণে যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও সরকারের পাশাপাশি ব্যবসায়ীদের উন্নয়ন এবং সমিতির সার্বিক অগ্রযাত্রায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
    সভায় সমিতির বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। একই সঙ্গে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।
    অনুষ্ঠানের শেষ পর্বে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে উপস্থিত ৬০ জন সদস্যের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। এতে সদস্যদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয় এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর