বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

জনগণের দুর্ভোগ লাগবে ইউ’পিতে প্রশাসক নিয়োগ বাতিল

রিপোর্টারের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মোঃ বশির আহাম্মেদ বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদী উপজেলার মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ সংক্রান্ত পূর্বের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। স্থানীয় সরকার শাখার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা উপপরিচালক (স্থানীয় সরকার, বরিশাল) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গত ৯ আগস্ট ২০২৬ তারিখে জারি করা অফিস আদেশে বলা হয়, বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদী উপজেলার মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদসমূহে প্রশাসক নিয়োগের বিষয়ে পূর্বে যে কার্যক্রম গ্রহণ করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪)-এর ধারা ১৮-এর উপধারা (১) অনুযায়ী ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগের বিধান রয়েছে। এ সংক্রান্ত প্রক্রিয়ার অংশ হিসেবে পূর্বে প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে জানা যায়, ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর প্রশাসক নিয়োগের এখতিয়ার স্থানীয় সরকার বিভাগের।
গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন

ফলে পূর্বে নেওয়া প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন আদেশটি বাতিল করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত ওই আদেশে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। একই সঙ্গে অনুলিপি দেওয়া হয়েছে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়েও।

এদিকে প্রশাসক নিয়োগের পূর্বের সিদ্ধান্ত বাতিল হওয়ায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর পরবর্তী প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে স্থানীয় পর্যায়ে আগ্রহ তৈরি হয়েছে। ৩টি উপজেলায় প্রশাসক নিয়োগ সংক্রান্ত পূর্বের প্রজ্ঞাপন বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উপমা
বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(চঃদাঃ) তন্ময় হালদার আদেশের সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর