রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:“মাছ চাষে গড়ব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন এর সভাপতিত্বে মৎস্য চাষের গুরুত্ব, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জলাশয় সংরক্ষণ, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। একই সঙ্গে অবৈধভাবে মাছের পোনা ও মা মাছ নিধন বন্ধসহ মৎস্য আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও সংশ্লিষ্টদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়। পরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে উপস্থিত সবাইকে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানি, সিনিয়র সাংবাদিক গোলাম রাব্বানী টিটুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, মাছ চাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি স্থানীয় পর্যায়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মাছ চাষিদের উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর