স্টাফ রিপোর্টার:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ শাখার প্রচার সম্পাদক ইমরান আহমদ সাঈদ-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের ছাতক উপজেলা শাখা থেকে পাঠানো এক গত ১০/০৬/২০২৪ইং তারিখের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইমরান আহমদ সাঈদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। একই সাথে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন এখন থেকে তার সাথে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক রাখা না হয়।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সত্ত্বেও বহিষ্কৃত এই ছাত্রদল নেতা দীর্ঘদিন ধরে বর্তমান বিএনপি সরকারের নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। দলের ক্ষমতাকালীন সময়ে তার এমন দায়িত্বজ্ঞানহীন ও সরকার বিরোধী কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল। ফলশ্রুতিতে, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এবং সরকারের প্রতি পূর্ণ আনুগত্য নিশ্চিত করতে ছাত্রদলের উচ্চমহল তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে।