বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩)

বালাগঞ্জে মানবাধিকার কর্মী আব্দুল মুহিত নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

রিপোর্টারের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

বালাগঞ্জ প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ উপজেলার শিওর খাল গ্রামের বিশিষ্ট মানবাধিকার কর্মী আব্দুল মুহিত গত ১০ মার্চ ২০২৬ থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তাঁর পরিবার।

পরিবারের সদস্যরা জানান, গত ১০ মার্চের পর থেকে আব্দুল মুহিতের সঙ্গে তাঁদের কোনো ধরনের যোগাযোগ নেই। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তাঁর নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

মুহিতের পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁর নিখোঁজের পেছনে পুলিশের এক প্রভাবশালী অফিসারের সাথে বিরোধের বিষয় থাকতে পারে। এ ঘটনায় তাঁরা সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার ও পুলিশের অত্যন্ত প্রভাবশালী সদস্য মোহাম্মদ এনামুল হক ও তাঁর সহযোগীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।

পরিবারের দাবি, আব্দুল মুহিত একজন মানবাধিকার কর্মী ছিলেন এবং পুলিশ অফিসার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে সোচ্চার ছিলেন। এ কারণে তিনি দীর্ঘদিন ধরে হক ও তাঁর সহযোগীদের কাছ থেকে হুমকি পেয়ে আসছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পরিবারের সদস্যদের আশঙ্কা, তাঁর নিখোঁজের সঙ্গে পূর্বের ব্যক্তিগত বিরোধের কোনো যোগসূত্র থাকতে পারে। তবে নিখোঁজের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আব্দুল মুহিতের সন্ধান পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তাঁর পরিবার। একই সঙ্গে কেউ তাঁর সন্ধান পেয়ে থাকলে বা তাঁর বিষয়ে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর