মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

ক্ষমতার অপব্যবহার ও ত্রাসের রাজত্ব, জবাবদিহিতা কোথায়?- ইস্তিয়াক আহমদ রিপন

তাড়াশ টাইমস / ২৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চলমান পরিস্থিতিতে চরম উৎকণ্ঠা, ভীতি এবং অনিশ্চিত এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আমি ইস্তিয়াক আহমদ রিপন। স্থানীয় পর্যায়ে সুশাসন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার আজ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
সুনামগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম. আহমদ এবং তাঁর অনুসারীদের দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে ধারাবাহিক লেখালেখি ও জোরালো প্রতিবাদ চালিয়ে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এই অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সত্য উচ্চারণ করার অপরাধে সংসদ সদস্য ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের পক্ষ থেকে আমার ওপর অব্যাহত হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নানামুখী চাপ সৃষ্টি করা হচ্ছে। ক্ষমতার অপব্যবহার করে এলাকায় এক ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে, যাতে কেউ অন্যায়ের প্রতিবাদ করার সাহস না পায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে এই বিষয়ে বারবার প্রতিকার চেয়েও আমি কোনো সহযোগিতা পাইনি। প্রভাবশালী এই নেতার রাজনৈতিক শক্তির প্রভাবে প্রশাসন একরকম নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা আমার ও আমার পরিবারের নিরাপত্তাকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
আমার স্পষ্ট অবস্থান—কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ বা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা আমার লক্ষ্য নয়; আমার মূল লড়াই ক্ষমতার চরম অপব্যবহার রুখে দেওয়া এবং এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করা। ভয়ের সংস্কৃতি তৈরি করে বা ক্ষমতার প্রভাব খাটিয়ে সত্যের মুখ চিরতরে বন্ধ করে রাখা যাবে না। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যারা সাধারণ মানুষের কণ্ঠ রোধ করতে চায়, তাদের দ্রুত জবাবদিহিতার মুখোমুখি করার দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর