এম এইচ কামাল: বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি: জলাতঙ্ক প্রতিরোধে বাকেরগঞ্জ পৌরসভায় থাকা বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন ( টিকাদান) কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাকেরগঞ্জ পৌর কার্যালয় মূল ফটোকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাকেরগঞ্জ পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল।
এ সময় উপস্থিত ছিলেন, , পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন মিরবহর,বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন তালুকদার সহ ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ ডগ এক্সপার্ট টিমের সদস্য এবং পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পৌর প্রশাসক জানায়, শহরে কুকুরের সংখ্যা বৃদ্ধি এবং জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি কমাতে এ টিকাদান কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
এ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে থাকা কুকুরকে ভ্যাকসিন দেয়া হবে। ভ্যাকসিন দেয়ার জন্য বরিশাল থেকে ‘ডগ এক্সপার্ট টিম’ এর সদস্যদের সাথে চুক্তি করা হয়েছে। ডগ এক্সপার্ট এর টিম’ পৌর শহরের বেওয়ারিশ কুকুরসহ গৃহপালিত যেসব কুকুর রয়েছে, সেগুলোকেও জলাতঙ্কের টিকা দিবে। এর ফলে কুকুরে কামড়ালেও মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার ঝুকি কমবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ